আশাশুনিতে ২৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম পরিচালনা করে। এরই আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (What’sApp) অ্যাকাউন্ট হ্যাকবিস্তারিত…
আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


