ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি নারী-শিশুকে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ নারী ও শিশু ৭ জন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোন ও মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দু’ দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুস্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।
ফেরত আসা বাংলাদেশ নারী-শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।
এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মখমুদ ও উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান, ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি, স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন