৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী। এ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শনিবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
সম্পর্কিত সংবাদ
জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তবে বিচারেরবিস্তারিত…
তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়েবিস্তারিত…


