সভাপতি এম এ হাসান ও সম্পাদক আব্দুল হাকিম

চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ শে জুলাই চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. এমএ হাসান ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আসাদুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন, সহ সভাপতি পদে যথাক্রমে ইসমাইল আম প্রতিক নিয়ে ১২৯ ভোট এবং মোঃ মনির উদ্দিন কাঁঠাল পথিক নিয়ে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বদরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাকিম হরিণ প্রতীকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডাঃ মোঃ মহিনুর ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ৭২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম সরদার, অর্থ সম্পাদক পদে ডাঃ শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুর ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ জাহিদ হাসান দিপু, সদস্য পদে আব্দুর রহমান কচি ও মারকুস গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ রুস্তম আলী, মোঃ শাহ আলম হোসেন, সাইদুল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা