আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল-কালিবাড়ি বাজার থেকে এক ভ্যান চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে চম্পাফুল-কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। চোরের বাড়ি পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামে। তার নাম মহাতাফ উদ্দীন সরদার। তার পিতার নাম রেজাউল সরদার। জানা গেছে, মঙ্গলবার(৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে আব্দুল জলিল সরদার প্রতিদিনের ন্যায় ভ্যান চালাতে আসে। চাম্পাফুল-কালিবাড়ি বাজারে এসে ভ্যানে ২ তালা মেরে বাজার করতে যায়। সুযোগ বুঝে চোর মহাতাফ উদ্দিন ভ্যানের তালা খুলে ভ্যান নিয়ে চলে যাচ্ছিল।
এসময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে কালিগজ্ঞ থানায় খবর দিলে এসআই রেজওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন। স্থানীয় জনতা চোরকে পুলিশের কাছে সোপর্দ করে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল