অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের ১ বনদস্যু আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ বনদস্যু আনারুল বাহিনীর ১ সহযোগীকে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা । আটককৃত বনদস্যুর সহযোগী হলেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বিল্লাল হোসেন (৩০)।
গত রবিবার (২৭ এপ্রিল) রাত্রে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম পাড়ের মুচির দোয়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবনের শিবসা বন টহল ফাঁড়ি সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৭ টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু
দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। আটক বিল্লাল খুলনার কয়রা উপজেলার ৩ কয়রা গ্রামের বাসিন্দা। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে বনদস্যু কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুুতি চলছে।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন