শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তাবন্দীকৃত ৩৪টি হাসুয়া ও ৪টি রামদা সহ সর্বমোট ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
গত রবিবারেও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে উপজেলার একই গ্রামের সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে ৩৬ টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুর কবির মোল্লা বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিল্লাল গাজীর পুকুরে অনুসন্ধান করেছি। অনুসন্ধানের এক পর্যায়ে বস্তাভর্তি দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রগুলো কে বা কারা রেখেছে তা এখন জানা সম্ভব হয়নি। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…


