সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি::’স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন্নাহার।
জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন এর সঞ্চালনায় অটিজম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. তরিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডাক্তার এস এম হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মীর মহব্বত আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার, অটিজম অভিভাবক ব্যাংকার আলমগীর কবিরসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।






সম্পর্কিত সংবাদ

  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান