আশাশুনিতে সিপিপি ইউনিট টিম  লিডারদেন কর্মশালা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সিপিপি টিম লিডারদের দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আশাশুনির আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, সিপিপি’র উপ পরিচালক মুনশী নূর মোহাম্মদ। উপজেলা টিম লিডার আঃ জলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
অনুষ্ঠানে জানান হয়, উপজেলায় ২০২০ জন সিপিপি সদস্য রয়েছে। ১০১ জন টিম লিডার রয়েছে। সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভলেন্টিয়ারদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা করা, টিম লিডারদেরকে বাই সাইকেল দেওয়াসহ বিভিন্ন দাবী জানান হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২