শালম চার্চ ওফাপুর এর আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

নিউজ  ডেস্ক :: খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শুভ  বড় দিন উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলাার শালম চার্চ ওফাপুর এর আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে ওফাপুর শালোম  চার্চ এ এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে লিমা হীরার উপস্থাপনায় বক্তব্য রাখেন পাষ্টার অসীম মালাকার,পঙ্কজ বিশ্বাষ,নেচার কান্তি মল্লিক,ববিতা বিশ্বাষ,শ্যামল বিশ্বাষ,কমল বিশ্বাষ,মনিকা চন্দ্র প্রমূখ।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য  ছিল বাইবেল কুইজ, রাফেলো ড্র, খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সন্ধ্যায় মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও পরিবেশন করেন খুলনা বেতারের নিয়মিত শিল্পী নেচার কান্তি মল্লিক ও আতিকুর রহমান জাকু সহ স্থানীয় সংঙ্গিত শিল্পীগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি স্কুল অব লিডার্স ইউ এস এ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন