সাতক্ষীরা সীমান্তে  ফেন্সিডিল, ইয়াবাসহ ৪৪ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ

 

জিয়াউল ইসলাম জিয়া :: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি।

 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাঁখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি সুত্র জানায়, সাতক্ষীরার পদ্মশাঁখরা বিওপির সদস্যরা পদ্মশাঁখরা দাশ পাড়া এলাকা হতে ফেলে রাখা ৪টি প্লাষ্টিকে বস্তা হতে ৯৮৮ বোতল ফেনসিডিল আটক করে। ভোমরা বিওপির লক্ষীদাড়ি হতে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার লক্ষীদাড়ি এলাকা থেকে দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি আটক করে। এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা তুজলপুর থেকে ১০০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার রেজারঘাট এবং কালিবাড়ি থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক উল্লেখিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬