আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ উত্তরা রকফেস্টের চতুর্থ আয়োজন। গ্লেনরিচ উত্তরার সিনিয়র ক্যাম্পাসে রকপ্রেমীদের মুগ্ধ করতে অনন্য এই পরিবেশনার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বেশকিছু স্কুল ব্যান্ডের পাশাপাশি, আর্টসেল ও অ্যাভয়েডরাফার চোখধাঁধানো পরিবেশনা ছিল মূল আকর্ষণ।

২০১৯, ২০২০ ও ২০২৩-এর তিনটি সফল আয়োজনের পর এবারও গ্লেনরিচ উত্তরা রকফেস্ট টাচডাউনের আয়োজন করা হয়। এতে গ্লেনরিচ উত্তরার ‘ইগনাইট’, স্কলাস্টিকা উত্তরার ‘ভূত বাক্স’, চিটাগাং গ্রামার স্কুলের ‘এক্সটেসি’ ও আগা খান একাডেমির ‘মনোক্রোম’ ব্যান্ডের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তবে, এ বছরের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলো আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনবদ্য পরিবেশনা, যা দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজনটি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা ও সাতারকুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের জন্য উন্মুক্ত ছিলো। একইসাথে, অন্যান্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অগ্রিম টিকেট কেটে আয়োজনে অংশগ্রহণের সুযোগ ছিল। এছাড়া, আয়োজনস্থলে তৎক্ষণাৎ টিকেট কাটারও সুযোগ রাখা হয়।






সম্পর্কিত সংবাদ

  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী
  • চিত্রনায়ক জাভেদ মারা গেছেন
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত
  • ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
  • ‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!