সাতক্ষীরা বিজিবির বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আব্দুল করিমঃ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার ( ২১ ডিসেম্বর)  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।





সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়