কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে যুবদলের প্রস্তুতিমূলক সভা 

কামরুল হাসান ::  মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা যুবদলের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এম আর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ  প্রস্তুতিমূলক সভায় দলীয় নেতাকর্মীদের সরকারি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতিমূলক এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুবদল নেতা জালাল উদ্দিন টুটুল, মাহবুব হাসান মিল্টন, মেহেদী হাসান রাজু, আলমগীর কবির, আশরাফুজ্জামান বাবু, রুহুল আমিন খোকন প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই