কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আমিরুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

কামরুল হাসান :: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সহকর্মী আমিরুল ইসলাম এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যোহর নামাজের পর বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
সিনিয়র শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের মুয়াজ্জিন ঈমান আলী, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী সোহেল তানভীর ও জেরিন তাবাচ্ছুম মেধা, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
আলোচনা শেষে সদ্য প্রয়াত অফিস সহকারী আমিরুল ইসলাম এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আতাউর রহমান।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা