কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ বাংলাদেশি আটক

 এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটক ৩জন নারী ও ১জন পুরুষ।
১০ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৫টার সময়  কাকডাংগা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগরের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম জানান, ‘কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বিনা পাসপোটে ভারতে পাচারকালে তাদের আটক করে। সে সময় দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে পাসপোটে আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।  অপর এক অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা প্রায় ৭ লাখ টাকা মূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব