বন্যার্তদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান
নিউজ ডেস্ক :: বন্যা কবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
নেতৃবৃন্দ বলেন, রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গবাদি পশু ও হাঁস-মুরগি রক্ষার চেষ্টায় মানুষকে অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকেরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এমতাবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নানাদিক দিয়ে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের প্রতি সরকার বিশেষভাবে নজর দিবেন। এ ছাড়া সকল সচেতন নাগরিকবৃন্দ সামর্থ্যের আলোকে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসবেন
সম্পর্কিত সংবাদ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতনবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশাবিস্তারিত…


