নিয়োগের ২২ দিন পর বাংলা একাডেমির ডিজির পদত্যাগ
নিউ4 ডেস্ক :: বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী নিয়োগের ২২ দিন পর পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণ’ এর কথা উল্লেখ করেছেন।
অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।’
মো. হারুন-উর-রশীদ আসকারী চলতি বছরের গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। হারুন-উর-রশিদ আসকারী একজন লেখক, কলাম লেখক, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১২তম উপাচার্য ছিলেন।লা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী নিয়োগের ২২ দিন পর পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণ’ এর কথা উল্লেখ করেছেন।
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


