ঘাটাইলে কিশোরের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইলে শামীম (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেশে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ কাইতকাই (ডাক্তারবাড়ি) নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়কা ভানিকাত্রা (কিসমত কাত্রা) গ্রামের আ. করিমের ছেলে শামীম। তিনি স্থানীয় ঝড়কা বাজারের পোল্ট্রি ব্যবসায়ি ইলিয়াসের দোকানে কাজ করতেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি যান তিনি। নিহতের মা বিলাপ করে বলেন, আমার ছেলে দোকান থেকে বাড়ি এসে মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যায়। এর আগে কোন দিন সে মোবাইল নেয় নাই।
পরে রাতে আর বাড়ি ফিরে নাই। পর দিন সকালে স্থানীয়দের কাছে শুনি কাইতকাই ডাক্তার বাড়ির কাছে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের লাশ সনাক্ত করি।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হয়, দুর্বৃত্তরা মাথায় ইট দিয়ে থেতলে নির্মমভাবে তাকে হত্যা করে। কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সূত্র: যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
রাজশাহী, ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার : লক্ষ্ণীপুরের কমলনগরে কর্মজীবী তরুণীকে চেতনানাশক স্প্রে করে অপহরণপূর্বক সংঘবদ্ধবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…


