প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমিন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন-ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা,উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহ সেক্রেটারী প্রভাষক শাহজাহান আলী,চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী,সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান,অধ্যক্ষ মুজিবুর রহমান,মাওঃ শফিকুল ইসলাম,মাওঃ কামরুজ্জামান টুকু,ছাত্র শিবির সভাপতি মহিববুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেবিস্তারিত…
কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চৌধুরীয়াটি জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে রোজাদার ও গ্রামবাসীদেরবিস্তারিত…


