বুধবার, মার্চ ১১, ২০২৬

 

ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে ঝাাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওঃ আনিছুরবিস্তারিত…


দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

ডেস্ক নিউজ :: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’ সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে। জামায়াত আমির দাবিবিস্তারিত…