শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর স্কুল মাঠে জামায়াতের যুববিভাগের আয়োজনে উদ্বোধন হলো ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় খেলাটি উদ্বোধন করেন ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবির। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর সহ-সেক্রেটারি হাবিবুর রহমান। এছাড়া অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি রোকনুজ্জামান, ওয়ার্ড সেক্রেটারি আলম বিশ্বাস প্রমূখ। খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আজ বিকাল ৩:০০ ঘটিকায়।


