বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
কামরুল হাসান :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল খুব শীঘ্রই গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যান্য কমিটি গঠন করা হবে। দেশের পরিবর্তিত এ অবস্থায় সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’ বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুরবিস্তারিত…


