সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

 

সাতক্ষীরার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩য় বারের মতো ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইট সেভার্স অর্থায়নে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন, মাসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদবিস্তারিত…


কলারোয়ার সাবেক মেয়র আক্তারুলের পিতার দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার আবেদন

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাজী আক্তারুল ইসলামের পিতা মরহুম  আলহাজ্ব আকবর আলী গাজীর দোয়া অনুষ্ঠান আগামী মঙ্গলবার বাদ যোহর মেয়রের নিজস্ব বাসভবন গদখালী গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার, সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সকল মুসল্লিদের শরিক হওয়ার আকুল আবেদন জানিয়েছেন।