মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ
নিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য রাখা হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এর আগে মুফতিবিস্তারিত…
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরওবিস্তারিত…


