সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

 

ট্রেনে ঢিল তিতুমীরের শিক্ষার্থীদের, রক্তাক্ত শিশু

নিউজ ডেস্ক  ::  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের ঢিলে ট্রেনে থাকা এক শিশু রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ার কারণে সড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেল চলাচলও। পরে ধীরগতিতে একটি ট্রেন আসলে তা আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিক্ষোভরত কয়েকজন ট্রেনটিতে ঢিল ছুড়লে শিশুসহ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।বিস্তারিত…


অন্তর্বর্তী সরকারের কৌশল ও রোডম্যাপ নেই: টিআইবি

নিউজ  ডেস্ক  ::  আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানায়, সরকারের কৌশল ও রোডম্যাপ নেই। সোমবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের পর্যবেক্ষণ’ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি তাদের গবেষণাপত্রে এসব উল্লেখ করে। গবেষণাপত্র পাঠ করেন সংস্থার প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় একদিকে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক এবং সামাজিক বন্দোবন্তের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার অভূতপূর্ব সুযোগ তৈরিবিস্তারিত…


বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের

নিউজ  ডেস্ক  ::  বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই সুরে কথা বললেন নতুন প্রজন্মের তারকাদের নিয়ে। তারা নাকি একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত নন। নতুন প্রজন্মের মধ্যে কোনো একতা নেই বলেও জানান এ দুই অভিনেতা। বলিউড ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে দক্ষিণী সিনেমার জগৎ। গত কয়েক বছরে এই প্রবণতা বেশ খানিকটা বেড়েছে। ক্রমশ দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণী ছবিগুলো। সারাবিশ্বে বাড়ছে রমরমা ব্যবসা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই সুরে কথা বললেন। তারা নতুন প্রজন্মের বলিউড তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলেন,বিস্তারিত…


আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন।বিস্তারিত…


পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক  ::  দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো।’ প্রধান উপদেষ্টা আরও জানান, তারা গত ১৫ বছরে গুম, খুন, এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনবিস্তারিত…