শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
নিউজ ডেস্ক :: মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে গাছের ধাক্কায় চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা তাদেরকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যরা হলেন—ওমর ফারুক (৪৫) ও মো. কবিরবিস্তারিত…
কমেছে মাছের দাম, আলু-পেঁয়াজ চড়া
নিউজ ডেস্ক :: আলুর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। চালসহ মুদি পণ্যের দামে পরিবর্তন নেই। কমেছে চাষের মাছ ও মুরগির দাম। কার্তিক মাসের শেষে এসে রাজধানীর বাজারগুলোয় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে করে সবজির বাজারের অস্থিরতা কিছুটা কমেছে। আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা কমেছে। অন্যদিকে বাজারে নতুন আলু আসতে শুরু করলেও পুরনো আলুর দাম কেজিপ্রতি ফের ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এই সময়ে বেড়েছে পেঁয়াজের দামও। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই গত সপ্তাহের তুলনায় ১০ থেকেবিস্তারিত…
ওবামার ওয়াশরুমে বান্ধবীর সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টের যৌনতা
নিউজ ডেস্ক :: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাওয়াইয়ের বিচফ্রন্টের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। এর কারণ জানা গেছে, আন্ডারকভার হার্টব্রেক: আ মেমোয়ার অফ ট্রাস্ট অ্যান্ড ট্রমা’-বইতে কোরিয়াহ ডোয়ানিয়েন লেখায়। ওই সিক্রেট সার্ভিস এজেন্ট ডেলের (ছদ্মনাম) চাকরিচ্যুতির বিষয়ে ডোয়ানিয়েন তার বইতে লিখেছেন, ওই এজেন্ট তার বান্ধবীকে গোপনে বারাক ওবামার বাথরুমে ডেকে এনেছিলেন এবং যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এ সময় ওবামা বাসায় ছিলেন না। মিসেস ডোয়ানিয়েনের বই অনুসারে, ঘটনাটি ২০২২ সালের। যখন ওই এজেন্ট সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তখন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার বাথরুমেবিস্তারিত…
জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন করুন আজই
নিউজ ডেস্ক :: ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজেবিস্তারিত…
জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
নিউজ ডেস্ক :: অভিনেত্রী শাহনাজ সুমি রিয়েলিটি শো ‘সেরা নাচিয়েতে অংশগ্রহণ করে শোবিজে যাত্রা করেন। একই সময়ে ‘সোনার পাখি রুপার পাখি’নাটকে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন সুমি। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিলে তাকে।চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করেবিস্তারিত…
বাংলাদেশের রিকশাচালকদের স্যালুট দিলেন পাক হাইকমিশনার
নিউজ ডেস্ক :: তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সেই থেকে রাজনীতি অঙ্গনে ভূমিধস পরিবর্তন ঘটে। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের সঙ্গে কাজ করতে অনেক দেশ ও সংস্থা হাত বাড়িয়ে দেয়। স্বাধীনতা পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্ক বিরাজ করছিল। বিশেষ করে হসিনার সময়কালে সেটি ছিল ভয়াবহ। অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয় এবং দুদেশের মধ্যে বরফ গলতে শুরু করে। সম্পর্কে উন্নয়নে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারবিস্তারিত…
ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, দেশবাসীকে নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক :: বায়ুদূষণে নাকাল পাকিস্তান। আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর। নানা পদক্ষেপেও দেশটিতে বায়ুদূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধবিস্তারিত…
আশাশুনির ৬টি প্রাথমিক বিদ্যালয়ের করুন দশায় হাতে প্রাণ নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের করুন দশায় শিক্ষক-শিক্ষার্থীরা হাতে প্রাণ নিয়ে ক্লাশে বসতে বাধ্য হচ্ছে। বছরের পর বছর নতুন ভবন নির্মান না হওয়ায় অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তা ও উৎকন্ঠার মধ্যে থাকেন। ফলে শিক্ষার্থী অনুপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসের প্রতি স্বাভাবিক মনোনিবেশ বিনষ্ট হচ্ছে বিদ্যালয়গুলোর সংক্ষিপ্ত তথ্য নিম্নে দেওয়া হলো। ১৩৩ নং হাঁসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্কুলে প্রথম দিকে শিক্ষার্থী সংখ্যা ভালই ছিল। ২০০০ সালে বিদ্যালয় ভবন নির্মানের পর নতুন আগ্রহে শিক্ষার্থীরা ক্লাশে বসতে শুরু করে। বেশবিস্তারিত…
দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি:: বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন “দরদি” এর দেবহাটা উপজেলায় দরদির এসোসিয়েট কমিটি গঠন করা হয়েছে। দরদির নীতিনির্ধারণী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি সাকিব হোসেন ও সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে দেবহাটা উপজেলার এসোসিয়েট কমিটি আহ্বায়ক সোহেল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শান্ত, ইমরান হোসেন শান্ত, সেলিমুজ্জামান সেলিম, আসাদুল ইসলাম, রানা বিল্লাহ, ইজাজ আহমেদ, সদস্য সচিব মোস্তাহিদ, সদস্য তাছমিম পারভীন, শাহিন আলম, শরিফুল ইসলাম, শেখ তাসিনূর রহমান, ওমর জিহাদ, শেখ ফাহিম, ইমন হোসেন, নাহিদ হোসেন,বিস্তারিত…
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
নিউজ ডেস্ক :: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এরমাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এ বছর— অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেছেন, “ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪বিস্তারিত…


