শনিবার, অক্টোবর ১৯, ২০২৪
বড়দলে ব্যাংক এশিয়ার এজেন্টের বিরুদ্ধে ১৫লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দেবব্রত কুমারের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীদের ১৫লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য কমিটি গঠন করেছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অসহায় ভুক্তভোগি মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা ব্যাংক এজেন্ট দেবব্রতসহ জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন । জানাগেছে, বড়দল ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ৩৭৮ জন দুস্থ অসহায় নারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পেয়ে থাকেন। আর এই চাউল নেওয়ার সময় গ্রাম পুলিশের মাধ্যমে ব্যাংক এশিয়া এজেন্ট দেবব্রত কুমার মন্ডলেরবিস্তারিত…
কলারোয়ায় বেহাল রাস্তা সংস্কার কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী
কলারোয়া প্রতিনিধি ::রকলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নে জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়লা ইউনিয়ন শাখা। শুক্রবার(১৮ অক্টোবর) সকালে কয়লার বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু। এ সময় উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বীল কর্মী ও সমার্থকমন্ডলী। রাস্তা সংস্কারের এই মহৎ উদ্যোগেরবিস্তারিত…
পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ ; নিহত ১ আহত ৩
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এনিয়ে উপস্থিতবিস্তারিত…
খুলনা বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি”কে উন্নয়ন কমিটির অভিনন্দন
খুলনা প্রতিনিধি :: খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইচ চ্যান্সেলর হিসাবে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, প্রো—ভাইস ভাইচ চ্যান্সেলর পদে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ এবং ট্রেজারার পদে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নিজামউর রহমান লালু। অন্যান্যদের মধ্যে আরো বিবৃতি দিয়েছেন, সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত—ই—খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ,বিস্তারিত…


