শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

 

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি

 নিউজ ডেস্ক :: বাংলাদেশে বর্তমানে অতি দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ১৭ লাখ, এরমধ্যে ৬.৫ শতাংশের অবস্থা গুরুতর। সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, দেশে অতি দারিদ্র্যের হার কমেছে। বিবিএসের ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনডিপি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভেরবিস্তারিত…


জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য

নিউজ ডেস্ক :: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হতে সহায়তা করেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েক দিন বাকি। নির্বাচনি প্রচারের শেষ মূহূর্তে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের এ মন্তব্য যে ইঙ্গিত করে, তা হলো- যদি ট্রাম্প ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেন তবে তিনি ইউক্রেনের প্রতি মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারেন। পিবিডি পডকাস্টে প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুদ্ধ শেষ করতেই শুধু ব্যর্থ নন, বরং তিনি যুদ্ধ শুরুর জন্যওবিস্তারিত…


সংগীতশিল্পী সুজেয় শ্যাম এর মহাপ্রস্থানে ওয়ার্কার্স পার্টি গভীর শোকাহত

  খুলনা প্রতিনিধি :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই। বরেণ্য এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুজেয় শ্যামের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভ‚মি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণেরবিস্তারিত…


 সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল

যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে

সাতক্ষীরা সংবাদদাতাঃ  সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোন যুবক বেকার থাকবে না। বেকারত্বের অভিশাপে কোন যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারও দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় কালিগঞ্জ  উপজেলাবিস্তারিত…


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১। যেসব জেলায় ভূমিকম্প অনুভূত- ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ। ভূমিকম্পের সর্বশেষ আঘাত- সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়।বিস্তারিত…


হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান তিনি। তবে দখলদার সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, হামাস প্রধান ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহবিস্তারিত…


আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘ডানা’

             নিউজ  ডেস্ক  :: আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। এই মডেলের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, অক্টোবর মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কার আভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বেশিভাগ আবহাওয়া পূর্বাভাস মডেল। এখানে উল্লেখ্য যে, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গেবিস্তারিত…


ইউএনওর পোড়া বাড়ি-গাড়িতে কারি কারি টাকার বান্ডিল, ছবি ভাইরাল

 নিউজ  ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যম ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনকারীদের দেওয়া আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও সরকারি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এ ভস্মীভূত গাড়ি ও বাড়ি পরিষ্কার করার সময় বের হয়ে আসে কারি কারি পোড়া টাকার বান্ডিল। এত টাকা কোথা থেকে নির্বাহী কর্মকর্তার বাড়ি ও গাড়িতে এলো- এ প্রশ্ন সবার। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এ সংবাদ ছড়িয়ে পড়লে গা-ঢাকা দেন উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন। এরপর কিছু দিন পর ধামরাইয়েবিস্তারিত…