বুধবার, অক্টোবর ৯, ২০২৪

 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা

নিউজ  ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেব্যাপারেও উভয়েই অভিমত ব্যক্ত করেছেন। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে কোরিয়া প্রজাতন্ত্র কিভাবে সহযোগিতা করতে পারেন, সেবিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে এসব কথা জানান শফিকুর রহমান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে শফিকুর রহমানবিস্তারিত…


সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

নিউজ ডেস্ক ::  ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলাবিস্তারিত…


‘এই শহরে যে যত বেয়াড়া সে তত স্মার্ট’

নিউজ  ডেস্ক :: রাজধানীর প্রবেশমুখগুলোতে লাগামহীন জ্যাম। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে জনজীবন অতিষ্ঠ। তবে গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন এই জ্যাম থেকে কিছুটা স্বস্তিরই আভাস মিলেছিল। কারণ সে সময় রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা। বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন এমনটাই মনে করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কিছুদিন আগে যখন ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিল, সে সময়টাতে একদিন অফিসে দাঁড়িয়ে তিনতলা থেকে সে নিয়ন্ত্রণ কার্যক্রম অবাক হয়ে দেখছিলাম। দেখছিলাম, আমাদের অনিয়মের শহর ছুঁ মন্তরেবিস্তারিত…


জামায়াতের নানা প্রস্তাবনা সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য

নিউজ ডেস্ক :: সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করাসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংস্কারের প্রস্তাবনা তুলে ধরে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কার করতে হবে। বিচারবিভাগ সংস্কার করতে হবে। সুপ্রিম কোর্টের অধীনে আইন কমিশন গঠন করতে হবে। সাইবার নিরাপত্তাবিস্তারিত…


র‍্যাংকিংয়ে উন্নতি ফাহিমা-রাবেয়ার, অবনতি জ্যোতির

নিউজ  ডেস্ক :: স্কটল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। ওই ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বোলাররা ঠিকই ধারাবাহিকতা ধরে রাখেন। সেই সুবাদে টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুনের উন্নতি হয়েছে। মঙ্গলবার মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন রাবেয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও কৃপণ বোলিং করেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। ৪ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে এক ধাপ এগিয়েবিস্তারিত…