শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪

 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কামরুল হাসান ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৩আগস্ট) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। পরে কলারোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী খালিদ হাসান সান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানা জামে’ মসজিদ কমপ্লেক্সের খতিব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিকবিস্তারিত…


যশোর জেলা ছাত্রলীগ নেতা পল্লব ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক

বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব (৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেস্টা করছিল। বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বেনাপোল চেকপোস্ট বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়েবিস্তারিত…


ডলারে ঘুষ দিয়ে পালান বেনজীর

নিউজ ডেস্ক ::গণমাধ্যমে দুর্নীতির তথ্য প্রকাশের পর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সপরিবারে সিঙ্গাপুরে পালিয়ে যান। গত ৪ মে তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এক মন্ত্রী ও দলটির নেতা। এর জন্য বেনজীরকে খরচ করতে হয়েছে সোয়া লাখ ডলার। এ ছাড়া পুলিশে উচ্চপদস্থ অন্তত ১০ কর্মকর্তাও বেনজীরকে সহায়তা করেছেন। তাদের সহায়তায় সিঙ্গাপুরে বসেই বাংলাদেশের দূতাবাস থেকেই তুরস্কের ভিসা করে ফেলেন। তিনি এখন সেখানেই আছেন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, সাবেক আইজিপিবিস্তারিত…


বন্যায় পানিবন্দি ৯ লাখ পরিবার ১৩ জনের মৃত্যু,

নিউজ ডেস্ক ::বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৪টি। এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।বিস্তারিত…


সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও এসপিসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটার যুবককে তুলে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭নং আদালতে নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, এসআই জিয়াউল হক, শেখ আলীবিস্তারিত…


ব্যাহত মোবাইল নেটওয়ার্ক বন্যায় : ১২ জেলায় ২০২৫ টাওয়ার অচল

নিউজ ডেস্ক :: হঠাৎ বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১২টি জেলায় অচল হয়ে গেছে ৫টি মোবাইল অপারেটর কোম্পানির প্রায় ২ হাজার ২৫টি টাওয়ার। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্কে জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিকের ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং রাঙ্গামাটি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকার মোবাইল অপারেটরবিস্তারিত…


দেশের ১০ জেলা বন্যায় বিপর্যস্ত

নিউজ ডেস্ক :: ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১০টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেন, যাতে ভয়াবহ বন্যাবিস্তারিত…


কেশবপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ভূমি দর্ষু মামলাবাজ শফিকুল ইসলাম ওরুফে (ডঙ্কার) বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী পুলিশ ক্যাম্প পার্শ্ববর্তী ব্যবসায়ীদের দোকানের সামনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী দিপু শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলে প্রিয় সাংবাদিকদ বৃন্দ আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়ে আমার লিখিত বক্তব্য পাঠ করিতাছি, সম্প্রতি বৈশ্যমবিরোধী ছাত্র জনতার আনদোলনে ৫ই আগষ্ট ২০২৪ তারিখে সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়। সে কারণে সারা দেশে একটি সুযোগবিস্তারিত…


কলারোয়ায় সাবেক ছাত্র নেতাদের হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতার মুক্তি দাবি

কামরুল হাসান ।। কলারোয়ায় নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও কলারোয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় চার বছর কারাগারে আটক থাকা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে মিথ্যা মামলায় আটক থাকা অবস্থায় বিএনপি, যুবদল, ছাত্রদলের চার নেতা মৃত্যুবরণ করায় তাদেরবিস্তারিত…