ভালো দাম পেয়ে শিম চাষী মোকবুলের মুখে হাসি

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ভালো দাম পেয়ে গ্রীষ্মকালীন শিম চাষী মোকবুল খুব খুশি।উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মোকবুল হোসেন গোলদার গ্রীষ্মকালীন শিম চাষ করে দাম ভালো পাওয়াই এখন সাবলম্বী।
অন্যান্য সবজি চাষের পাশাপাশি ২০ শতাংশ জমিতে তিনি ২০২০ সাল থেকে শুরু করেন। বছরে শিম চাষে ভালো ফলন হওয়ায় আগ্রহ বেড়েছে। বাজারে চাহিদা ও ভালো দামে বিক্রি করায় খুশি তিনি। সাফল্য দেখে সবজি চাষির সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় শতাধিক কৃষক চরমাঠে শিম চাষ করছেন।
কৃষক মোকবুল হোসেন গোলদার জানান, অন্যান্য বারের তুলনায় এবার ২০ শতাংশ জমিতে একদিন পরপর প্রায় ৫০ থেকে ৬০ কেজি শিম উঠে। গৌরীঘোনা বাজার আড়তে পাইকারি বিক্রি করি । কেজি প্রতি শিম ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। প্রথমে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি থাকতে শিম বিক্রি শুরু করি। এক বিঘা জমিতে ধান চাষকরলে ১৮ থেকে ২০ মণ ধান ফলে।খরচের পরিমাণ অনেক বেশি। গ্রীষ্মকালীন শিম আবাদ করে বিঘা প্রতি ভালো ফলন হলে বিঘাতে প্রায় দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি করা যায়।
গৌরীঘোনা ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আবুল কাশেম বলেন, বর্তমান ইউনিয়নে প্রায় আবাদি জমি ও মৎস্য ঘেরের ভেড়িসহ প্রায় ৩৫ হেক্টর জমিতে শিম চাষাবাদ হয়েছিল। বৃষ্টি পানিতে বন্যা প্লাবিত হওয়ার অনেক ফসল নষ্ট হয়েছে। এবার কৃষি অফিসের টার্গেট সফল হবে না।





সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার