ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে শহরের মুন্সি পাড়াস্থ আল আমিন ট্রাস্টের জেলা জামায়াত কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাঃ আব্দুল খালেক।

সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদের অন্যতম সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ।

সভায় অন্যানের মধ্যে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ডা. মাহমুদুল হক, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য বৃন্দ, উপজেলা আমীর, সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

আগামি ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন ও কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন। সভায় ৩০ নভেম্বরের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহতি হয়।

 






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত