পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

 নিউজ ডেস্ক ::ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়ানো এবং তাদের সমৃদ্ধির জন্য সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এসএমইএসপিডি মো: নওশাদ মুস্তফা। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কৃষিতথ্য বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ নাজমুল হক, ইউসিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (এসএমই ও রিটেইল) এস.এম. মইনুল হোসেন এবং ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।

অনুষ্ঠানটি প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর ও আর্থিক সাক্ষরতা-এই তিন পর্বে ভাগ করা হয়। বক্তারা এসএমই-কেন্দ্রিক ব্যাংকিং সেবাগুলিকে অগ্রাধিকার প্রদান এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশের উপর জোর দেন।

এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইউসিবি চা শিল্প বিকাশে ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন