ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ  ডেস্ক  :: রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি জানান, ইতোমধ্যে সাড়ে ৩০০ ওপরে মৃত্যু ঘটেছে। ৭২ হাজার ডিটেকটেড হয়েছে। এটা অফিসিয়ালি। আন-অফিসিয়ালি আরও বেশি।

ব্যারিস্টার মাহিন বলেন, কলকাতা তাদের ডেঙ্গু সমস্যা অনেক দূর মিটিয়ে  ফেলেছে। মালয়েশিয়াও করেছে। এগুলো আদালতে বলেছি। আদালতের ভিউ হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধের ওপর সরকারের বেশি মনোযোগ প্রয়োজন। কার্যকরী পদক্ষেপ নিতে আদালত ৩০ দিন সময় দিয়েছেন। আর ৬০ দিনের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন। এ কমিটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করবেন।
সূত্র :যুগান্তর






সম্পর্কিত সংবাদ

  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০