জামায়াতের আমির বললেন

কেউ বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেবেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে, তাদের কোনো ছাড় দেবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের হাত অবশ করে দেবেন।’

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (২০) বাড়িতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় সুমাইয়া আক্তারের আড়াই মাসের শিশু সুয়াইবার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

জামায়াত নেতা বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনি। শিশুটির মুখে যখন ভাষা ফুটবে, তখন মা ডাকার মতো তার কেউ রইল না। এখন থেকে বড় হওয়া পর্যন্ত অবুঝ বাচ্চাটির যাবতীয় দায়িত্ব আমরা নিলাম। এ শিশুর মতো যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে, আমি দোয়া করি আল্লাহ্ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। যারা জালিমের হাতে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন।’

পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় গত ২০ জুলাই বিকেলে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমাইয়া আক্তার। তিনি বরিশালের মেহেদীগঞ্জ থানা এলাকার মৃত সেলিম মাতব্বরের মেয়ে। তার স্বামীর নাম জাহিদ হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন