‘শেখ মুজিবকে জাতির পিতা মনে করলে ভাস্কর্য ভাঙত না’
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে তিনি লিখেন, ‘একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল না। শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করতো তাহলে ৫ই আগস্ট বিপ্লবী ছাত্র-জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলতো না।
শেখ মুজিব জাতির পিতা নয়, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম।’এর আগে আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম ‘অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার’ বলে মন্তব্য করেন।
সূত্র :দেশ রূপান্তর নিউজ
« খুলনা-৬ সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ফিলিস্তিনের জন্য দোয়া-ভালোবাসা অব্যাহত থাকবে: জামায়াত আমির »
সম্পর্কিত সংবাদ
জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
ডেক্স রিপোর্ট :: এক শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিএনপিরবিস্তারিত…
সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালেবিস্তারিত…


