ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের বোর্ড পরিচালক জনাব শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশী ভূষণ পাল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং ইসলামী ব্যাংক ঝাউডাঙ্গা উপ-শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, সাতক্ষীরা নিউজ ডটকম এর সম্পাদক মাস্টার আব্দুল হান্নান, মাস্টার আব্দুল ওহাব প্রমুখ।
এছাড়াও স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান জনাব জাবিদ ইকবাল, বোর্ড পরিচালক ও ট্রেজারার ডাক্তার রোকন-উজ-জামান সুমন।
প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেন শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ফারহান এবং তৃতীয় স্থান লাভ করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওসিফুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৪ হাজার টাকাসহ শীর্ষ ২০ জন বিজয়ীর হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মাঝে অনুপ্রেরণামূলক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


