আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা পেশাজীবি বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আশাশুনি আল আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারী গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল বারী,আইসিটি বিভাগের প্রধান মাওঃ আল- মামুন,ভিডিএফ সভাপতি ডাক্তার আবু জাহাম,ডাঃ সোহরাফ হোসেন,আবু সুফিয়ান,আঃ সালামসহ ১১ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলগন। প্রধান অতিথি, বৈঠকে পেশাজী বিভাগের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্বশীলদের অগ্রহণী ভূমিকা পালন করতে সকলের প্রতি আহবান করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান