ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দু’ মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দু’ চার দিন সময় দিতে হবে।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।’

তিনি আরো জানান, নির্বাচনি প্রচারণায় এআই-এর ব্যবহার ও ভুয়া তথ্য প্রচার প্রতিহত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক উদ্দেশ্য হলো, ব্যান্ডউইথ না কমিয়ে নির্বাচনটা করা।

ভোটের দিন গণমাধ্যমসহ কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, ‘কারণ কোনটা গণমাধ্যমের ও কোনটা গণমাধ্যমের না, তা চিহ্নিত করা অনেক কঠিন।’






সম্পর্কিত সংবাদ

  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল