বসত ঘর থেকে কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম পাওয়া গেছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরার সদর উপজেলার বসত ঘর থেকে দুইশত পিস ডিমসহ কালাচ সাপ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরে এগুলো পাওয়া যায়।

এদিকে গত সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে কয়েকটা সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে আজ দুপুরের দিকে মোখলেছুর রহমান সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলে ধ্বংস করে।আর কিছু ডিম সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে।

বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে তিনি সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম নষ্ট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

এদিকে সাপুড়ি রফিকুল জানান, আপনারা সাপ দেখে ভয় পাবেন না। সাপ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয়।আর আমরা সাপুড়িরা এই সাপ দিয়ে খেলা দেখায়। আপনারা সাপ দেখলে আমাদের খবর দেবেন এই সাপ দিয়ে আমরা খেলা দেখায় ।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬