ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা SAWAB (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে।

SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, SAWAB এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, ম্যানেজার খোরশেদ আলম, অফিসার তানভীর শুভ, অধ্যক্ষ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাস্টার আব্দুল ওহাব, মোহাম্মদ আব্দুল হান্নান, মাওঃ শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সাইফুল আলম, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার সহস্রাধিক রোজাদার।






সম্পর্কিত সংবাদ

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত