বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান 


শহর প্রতিনিধি:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার উদ্যোগে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা  রমজান  রোববার (২মার্চ) বিকালে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার সভাপতি শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাশেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা
জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সংগঠনের উপদেষ্টা শহর জামায়াতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর সভাপতি মেহের উল্লাহ, সেক্রেটারি কামরুল ইসলাম,১১ নং ওয়ার্ড সভাপতি মোঃ দিদারুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার সহ সভাপতি মো. জাহিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সাজু, মোঃ শহিদুল ইসলাম,সাতক্ষীরা জেলা শ্রমিক ব্লাড ব্যাংক পরিষদের সভাপতি মোঃ সাগর বাবু সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত