কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সন্মেল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৩জন নতুন কোরআনী হাফেজ কে সম্মাননা স্বরূপ পাগড়ি প্রদান করা হয়।
শুক্রবার সাকালে মাদ্রাসার হল রুম অনুষ্ঠিত সন্মেলনে মশিয়ার রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই,র সঞ্চালনায় মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌর বি এন পির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, সুজনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আলহাজ্ব রুহুল কুদ্দুস, পৌর জামাতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল কুদ্দুস।
সদস্য সম্মেলন শেষে প্রধান অতিথি সাবেক পৌর মেয়ার আব্দুস সামাদ বিশ্বাস সদ্য হাফেজ সম্পন্ন হওয়ার ১৩ ছাত্রের মাঝে সম্মাননা স্বরূপ পাগড়ী প্রদান করেন।
« শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন »
সম্পর্কিত সংবাদ
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল)বিস্তারিত…


