সাতক্ষীরায়  শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ‘২৪) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ।

 এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা ও মফস্বল ভিত্তিক দুই ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারন করা হয়। এতে পৌর এলকায় জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা টিউশন ফি নির্ধারন। আর মফস্বল এলাকার স্কুল শিক্ষাথর্ীদের জন্য সর্বোচ্চ ১২০ টাকা।

এছাড়া, জেলার পৌর এলাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা টিউশন ফি নির্ধারন করা হয়। পৌর এলাকার বাইরে মফস্বল কলেজ শিক্ষাথর্ীদের জন্য টিউশন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারন করা হয়। এছাড়া জেলা বেসরকারী (ননএমপিও) স্কুল-কলেজ গুলোর টিউটন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের