কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাড. মোস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ গাওসুল আজম হাদী।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম আইউব, জামায়াত নেতা অধ্যাপক ওলিউল্যাহ, মাওলানা সুজাউদ্দিন, মিজানুর রহমান, মাওলানা মতিউর রহমান, শিক্ষক নুর কামাল প্রমুখ। মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
« স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ »
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…
প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজবিস্তারিত…


