সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : :সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার মনোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন অভিভাবক নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ছানারুল ইসলাম, মো. মুকুল হোসেন, মৌসুমী আফরোজ, মো. আনিসুজ্জামান, রেশমা খাতুন প্রমুখ।
আ
এর আগে স্কুলের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে চলতি বার্ষিক পরীক্ষার ফলাফলের প্রতিবেদন তুলে দেন অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আকতারের সঞ্চালনায় সমাবেশে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নিঘাত সুলতানাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
« সাতক্ষীরা বিজিবির বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আমরা আল্লাহর ওপরে ভরসা করি আর হাসিনা ভরসা করে ভারতকে »
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


