ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে এক যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই রমজান (৬ই মার্চ, শুক্রবার) বিকালে ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমী অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মাস্টার আব্দুল ওহাব, গ্লোবাল ট্যালেন্ট স্কুল এ্যান্ড কলেজের পিন্সিপাল ড.সাইফুল আলম, ইয়াং মুসলিমের সাবেক সভাপতি শরিফ মোস্তাফিজ বিল্লাহ, আলহেরা মডেল একাডেমীর পিন্সিপাল মাস্টার আজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, হাফেজ সাইফুল্লাহ, সাংবাদিক আসাদুল ইসলাম, এস.এম আব্দুল্লাহ সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে ইয়াং মুসলিম জেনারেশনের সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার মশিউর রহমান।
সম্পর্কিত সংবাদ
পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক, কলারোয়া: বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কলারোয়া থানা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে একবিস্তারিত…
কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” -এমপি ইজ্জত উল্লাহ
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদবিস্তারিত…


