রবিবার, আগস্ট ২৫, ২০২৪
সাতক্ষীরায় ছাত্র আন্দোলনে নিহত-আহত পরিবারকে বিজিবির সহায়তা প্রদান
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাতক্ষীরার তিনজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক তাদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ। ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আসিফ হোসেন, আহত আশাশুনি উপজেলার প্রতাপ নগরের মো. আমান উল্লাহ ও সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামেরবিস্তারিত…
বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নিউজ ডেস্ক :: ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১১ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলায় অন্য আসামিরা হলেন-বিস্তারিত…
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, আবু সাঈদ সভাপতি, আব্দুল বারী সম্পাদক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যদের উপস্থিতিতি ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার এম রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সকালের সময় এস,কে কামরুল হাসান, অর্থ সম্পাদক দৈনিকবিস্তারিত…


