শনিবার, আগস্ট ১৭, ২০২৪
নজরদারির হোতা গুম-খুনের বিস্তর অভিযোগ
নিউজডেডস্ক :: গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিস্তর অভিযোগে অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাপরিচালক। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারিবিস্তারিত…


